ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
নারী এশিয়া কাপ - ২০২৪

বাংলাদেশ-ভারত সেমিফাইনাল: খেলা কবে, কোথায় ও কখন?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৭, ২৫ জুলাই ২০২৪
বাংলাদেশ-ভারত সেমিফাইনাল: খেলা কবে, কোথায় ও কখন?
ছবি- সংগৃহীত

স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে বড় হারে এশিয়া কাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে গ্রুপে নিজেদের পরের দুই ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে টাইগ্রেসরা। এতে আসরের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে নিগার সুলতানার দল।

তবে সেমিতে টাইগারদের প্রতিপক্ষ পরাশক্তি ভারত। ফাইনালের টিকিট পেতে ভারত বাধা টপকানোই বড় চ্যালেঞ্জ হবে হাসান তিলকারত্নের শিষ্যদের।

চলমান নারী টি-২০ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই সেমিতে উঠেছে ভারত। সেমিফাইনালে লঙ্কানরা মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্স আপ পাকিস্তানের। 

Advertisement

ডাম্বুলার রানগিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (২৬ জুলাই) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। 

একই দিন একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচ তথা দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মেয়েরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!