ফুটবলকে বিদায় বললেন ক্রোয়েশিয়ান তারকা
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন ক্রোয়েশিয়ান অভিজ্ঞ ডিফেন্ডার দোমাগোয় ভিদা। গত রোববার নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই তারকা।
ভিদার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন। জাতীয় দলের জার্সিতে দারুণ কিছু অর্জন রয়েছে ভিদার। ২০১৮ সালের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার একাদশে ছিলেন তিনি। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপে তৃতীয় হয়েছিল তার দল। টানা দুই বিশ্বকাপ দলের স্বপ্নযাত্রায় সঙ্গী হয়েছিলেন ভিদা।
বিদায়কালে ভিদা অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আপনার ক্যারিয়ারে একবার বিশ্বের সবচেয়ে সুন্দর জার্সি পরা সম্মানের। যখন আপনি এটি ১০৫ বার পরতে পারেন, আপনি সাতটি বড় প্রতিযোগিতায় খেলেন … তাহলে আপনি এই ধরনের বিশেষাধিকারের জন্য অসীমভাবে কৃতজ্ঞ হতে পারেন।’
২০১০ সালে মে মাসে ক্রোয়েশিয়া দলে অভিষেক হয় ভিদার। অবসরের আগ পর্যন্ত ১৪ বছরে ১০৫টি ম্যাচ খেলেছেন ৩৫ বয়সী এই তারকা।
ক্লাব ক্যারিয়ারে এই অভিজ্ঞ ডিফেন্ডার বায়ার লেভারকুসেন এবং বেসিকটাসের মতো উল্লেখযোগ্য ক্লাবের হয়ে খেলেছেন। বর্তমানে গ্রীক শীর্ষ ক্লাব এথেন্সের হয়ে খেলছেন।