ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইংল্যান্ডের কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২১, ২৪ জুলাই ২০২৪
ইংল্যান্ডের কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক!
ছবি- সংগৃহীত

ওয়ানডে সংস্করণে ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতিয়েছেন ইয়ন মরগ্যান। ২০১৯ সালে তার নেতৃত্বে শিরোপা উৎসব করে ইংলিশরা। এরপরই অবসরে যান তিনি। মাঝেমধ্যে তাকে দেখা যায় ধারাভাষ্যে। 

এর মধ্যেই মরগ্যানকে নিয়ে ছড়িয়ে পড়েছে নতুন গুঞ্জন। গত মাসে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় ইংল্যান্ড। এরপর দলটির সাদা বলের কোচ ম্যাথু মটকে বরখাস্ত করার গুঞ্জন ছড়ায়। 

বিভিন্ন মাধ্যমে বলা হয়, মরগ্যান হবেন ইংল্যান্ডের নতুন সাদা বলের কোচ। তবে এ ধরনের খবরকে উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

Advertisement

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা আমার কাছে কেবলই একটা খবর। একজন কোচ যখন চাপে থাকে, তখন তার ভবিষ্যতের ব্যাপারে গুঞ্জন ছড়িয়ে পড়ার ব্যাপারটা ভালো নয়। কিন্তু কেবল সময়ই বলবে কী হবে।’

মটের সঙ্গে চার বছরের চুক্তি রয়েছে ইংল্যান্ডের। দায়িত্ব নেয়ার ছয় মাসের মাথায় তিনি তাদের জিতিয়েছেন টি-২০ বিশ্বকাপের শিরোপা। তবে সবশেষ ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপে ভালো করতে পারেনি ইংল্যান্ড। এরপর থেকেই তাকে সরিয়ে দেওয়ার গুঞ্জন।

কোচ হওয়ার ব্যাপারে মরগান আরো বলেন, ‘গত কয়েক মাসে আমাকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে এই দায়িত্বের ব্যাপারে, আমি নেব কি না সেটাও জানতে চাওয়া হয়েছে। আমার উত্তর ছিল সাধারণ, জীবনের সময় অনুযায়ী এখন এই দায়িত্ব নেয়া সঠিক নয়। হ্যাঁ, আমি কোচিং করাতে চাই। কিন্তু এখন আমার তরুণ একটা পরিবার আছে, আমি তাদের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছি।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!