ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিজ বাড়িতে সাবেক লঙ্কান ক্রিকেটার নিহত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০০, ১৭ জুলাই ২০২৪
নিজ বাড়িতে সাবেক লঙ্কান ক্রিকেটার নিহত
ধামিকা নিরোশান

শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ধামিকা নিরোশান নিজ বাড়ির সামনে অজ্ঞাত ব্যক্তিদের গুলিতে নিহত হয়েছেন। দেশের আমবালানগোদা এলাকায় একটি ১২-বোর ফায়ারআর্মের গুলিতে নিহত হয়েছেন সাবেক এই ক্রিকেটার।

লংকান পুলিশ জানিয়েছে, ঘটনার মূল হোতাকে শনাক্তের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। 

এই ঘটনায় নিরোশানের স্ত্রী এবং দুই সন্তান নিরাপদ আছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। মঙ্গলবার রাতে ঘটনার সময় তারা এই সাবেক ক্রিকেটারের সামনেই ছিলেন। তবে কী কারণে এমন হামলা চালানো হলো তার ওপর, তা জানা সম্ভব হয়নি।  

Advertisement

২০০৪ সালে নিজের ক্যারিয়ার পুরোপুরি বিকশিত হওয়ার আগেই অবসরের ঘোষণা দেন ধামিকা নিরোশান। তিনি মূলত একজন ফাস্ট বোলার ছিলেন। তবে ব্যাট হাতেও বেশ ভালোই ছিলেন তিনি।

২০০০ সালে অনূর্ধ্ব-১৯ দলে নিরোশানের অভিষেক হয়। অধিনায়ক হন ২০০২ সালে এসে। যদিও ক্যারিয়ারটা খুব বেশি বিকশিত করতে পারেননি। জাতীয় দলের হয়ে কখনো না খেললেও শ্রীলংকার একাধিক তারকা খেলেছিলেন তারই অধীনে।

অ্যাঞ্জেলো ম্যাথিউস, উপুল থারাঙ্গা আর পারভেজ মাহরুফ নিরোশানের অধীনে অনূর্ধ্ব-১৯ এবং প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন। সবমিলিয়ে অনূর্ধ-১৯ দলের বাইরে গল ক্রিকেট ক্লাবের হয়ে ১২টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ৮টি লিস্ট এ ম্যাচ খেলেছিলেন তিনি।

সেই সময়েই ব্যাট হাতে ৩০০ রান আর বল হাতে ১৯ উইকেট পেয়েছিলেন নিরোশান। ২০০০ সালে অভিষেকের পর থেকে খেলেছেন একাধিক যুব পর্যায়ের ওয়ানডে এবং টেস্ট ম্যাচ। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!