ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রাজিল তারকাকে টপকে নতুন রেকর্ড মেসির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১১, ১৫ জুলাই ২০২৪
ব্রাজিল তারকাকে টপকে নতুন রেকর্ড মেসির
ছবি- সংগৃহীত

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে আর্জেন্টিনা। তবে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে পুরো সময় মাঠে খেলতে পারেননি লিওনেল মেসি। তাতে কি, আন্তর্জাতিক ফুটবলে নতুন রেকর্ড গড়েছেন এই আর্জেন্টাইন অধিনায়ক।

একসময়ের সতীর্থ দানি আলভেসকে হারিয়ে সবার উপরে উঠে গেছে মেসির নাম। এখন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ট্রফির মালিক তিনি। নিজ দেশ আর্জেন্টিনা ও ক্লাবের হয়ে ৪৫টি শিরোপা জিতেছেন মেসি। 

দীর্ঘ অপেক্ষার পর ২০২১ সালে আর্জেন্টিনার হয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জেতেন তিনি, সেটি ছিল কোপা। এরপর তাদের হয়ে বিশ্বকাপ ও এবার ফের কোপা জিতলেন মেসি। এসব আন্তর্জাতিক শিরোপার ভিড়ে ইতালিকে হারিয়ে ফিনালেসিমা জিতেছিলেন তিনি। এছাড়াও জিতেছেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও অলিম্পিক গোল্ড। 

Advertisement

মেসি অবশ্য সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন বার্সেলোনার হয়ে। ক্লাবটির হয়ে ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৮টি সুপার কাপ ও চারটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন মেসি। জিতেছেন তিনটি ক্লাব বিশ্বকাপ ও সমান সংখ্যক ইউয়েফা সুপার কাপও।

বার্সেলোনা ছেড়ে মেসি ক্লাব ফুটবলে শুরুতে পাড়ি জমিয়েছিলেন পিএসজিতে। ক্লাবটির হয়ে দুইটি লিগ ওয়ান শিরোপা জিতেছেন মেসি, চ্যাম্পিয়ন হয়েছেন একটি লিগ কাপেও। বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির হয়েও একটি লিগ কাপ আছে তার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!