আব্দুল রাজ্জাক পুরুষ ও নারী দুই দলেরই নির্বাচক ছিলেন। আর ওহাব কেবল পুরুষ দলের নির্বাচক কমিটিতে ছিলেন। নির্বাচক কমিটি পুনর্গঠন করে পরে জানানো হবে বলে জানানো হয়েছে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন করে সাত সদস্যের নির্বাচক কমিটি গঠন করে পাকিস্তান। ওহাব ও আব্দুল রাজ্জাক ছিলেন সেই প্যানেলের অন্যতম দুই সদস্য।
.png)
পাকিস্তান গণমাধ্যমের খবরে জানা গেছে, বিশ্বকাপ ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে পিসিবির প্রাথমিক তদন্তে এই দুই দুজনের কাজে অসঙ্গতি বেরিয়ে এসেছে। যদিও কমিটির বাকি ৫ সদস্য আপাতত বহাল তবিয়তেই থাকছেন।