ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অলিম্পিকে ব্রাজিলের শক্তিশালী স্কোয়াড ঘোষণা, জায়গা পেলেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৫, ৭ জুলাই ২০২৪
অলিম্পিকে ব্রাজিলের শক্তিশালী স্কোয়াড ঘোষণা, জায়গা পেলেন যারা
ছবি- সংগৃহীত

মাঠের ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি সেলেসাওরা। রোববার উরুগুয়ের কাছে হেরে কোপা আমেরিকা থেকেও বিদায় নিতে হয়েছে দলটিকে।

এর মধ্যেই প্যারিস অলিম্পিককে সামনে রেখে ১৮ সদস্যের শক্তিশালী নারী ফুটবল দল ঘোষণা করেছে ব্রাজিল। সিবিএফের মূল ভবনে নারী দলের কোচ আর্থার ইলিয়াস এই দল ঘোষণা করেন। 

অলিম্পিককে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্রাজিলের নারী ফুটবল দল। ১৭ জুলাই পর্যন্ত তাদের অনুশীলন চলার কথা রয়েছে।

Advertisement

১৮ সদস্যের মূল দলের সঙ্গে ৪ ফুটবলারকে রিজার্ভ হিসেবে রেখেছেন ইলিয়াস। মূল দলের কোনো ফুটবলার ইনজুরিতে পড়লে সেক্ষেত্রে রিজার্ভ ফুটবলারদের মধ্য থেকে কাউকে সুযোগ দেবে কোচ। 

এছাড়া আরো ছয় নারী ফুটবলার দলের সঙ্গে অনুশীলন করবেন। তাদেরকে অলিম্পিক পরবর্তী জাতীয় দলে ডাকা হতে পারে। 

ব্রাজিল নারী ফুটবল দল: লরেনা (গোলরক্ষক), তাইনা (গোলরক্ষক), তারসিয়ানে, রাফায়েল্লি, থাইস ফেরেরা, অ্যান্তোনিয়া, থামিরেস, ইয়াসমিম, ইয়াইয়ায়, দুধা সাম্পাইও, আনা ভিটোরিয়া, গাভি পোর্থিলহো, আদ্রিয়ানা, কেরোলিন, লুডমিল্লা, মার্তা, জেনিফার, গাভি নুনেজ। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!