ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নির্ধারিত সময় গোল হয়নি, টাইব্রেকারে ব্রাজিল-উরুগুয়ে লড়াই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫২, ৭ জুলাই ২০২৪
নির্ধারিত সময় গোল হয়নি, টাইব্রেকারে ব্রাজিল-উরুগুয়ে লড়াই
ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার চলতি আসরের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও উরুগুয়ে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলের খেলায় ছিল ফাউলের ছড়াছড়ি। তবে নির্ধারিত ৯০ মিনিটের মাঝে গোলের দেখা পায়নি কেউই।

যুক্তরাষ্ট্রের আলিজায়ান্ট স্টেডিয়ামে নির্ধারিত সময় শেষে ব্রাজিল-উরুগুয়ে দুই দলের লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। ফলে এখন টাইব্রেকারে দুই দলের ভাগ্য নির্ধারিত হবে।

চলতি আসরে খুব একটা ছন্দে নেই ব্রাজিল। তার ওপর দলের সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়র কার্ডজনিত নিষেধাজ্ঞায় আজ দলের বাইরে। এ অবস্থায় ম্যাচজুড়ে ভুগেছে সেলেসাওরা। বলার মতো আক্রমণ করতে পারেনি তারা।

Advertisement

অন্যদিকে আসরের শুরু থেকেই দারুণ ছন্দে উরুগুয়ে। আজকের ম্যাচে ফেভারিট তারাই। তবে তারাও স্বাভাবিক খেলা খেলতে পারেনি। বড় কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ নুনেজ-ভালভার্দেরা।

ম্যাচের পুরোটা সময়জুড়ে ছিল ফাউলের ছড়াছড়ি। ৯০ মিনিটে মোট ফাউল হয়েছে ৪১টি। যেখানে উরুগুয়ে করেছে ২৬টি, বাকি ১৫টি করেছেন ব্রাজিলের ফুটবলাররা। বলের দখলে দুই দলই অবশ্য সমানে সমান লড়েছে।

আজ উরুগুয়ে বড় ধাক্কা খেয়েছে ম্যাচের ৩৩তম মিনিটে। ইনজুরিতে মাঠ ছেড়েছেন দলটির রক্ষণের সবচেয়ে বড় ভরসা রোনাল্ড আরাউহো। এছাড়া ৭৪ মিনিটে লাল কার্ড দেখেন উরুগুয়ের নাহিতান নান্দেজ।

১০ জন নিয়ে ম্যাচের বাকি সময় রক্ষণের দিকে নজড় দেয় বেশি। অন্যদিকে একজন বেশি থাকলেও সেই সুবিধা কাজে লাগাতে পারেনি সেলেসাওরা। উল্টো একেরপর এক ফাউলে ম্যাচের সৌন্দর্য নষ্ট করেছে উভয় দল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!