ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সেমিতে ওঠার লড়াইয়ে যে একাদশে নামল উরুগুয়ে-ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৯, ৭ জুলাই ২০২৪
সেমিতে ওঠার লড়াইয়ে যে একাদশে নামল উরুগুয়ে-ব্রাজিল
ফাইল ছবি

কোপা আমেরিকার এবারের আসরে এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেনি ব্রাজিল। এমন অবস্থায় আজ কোয়ার্টার ফাইনালে সেলেসাওদের প্রতিপক্ষ দুরন্ত ফর্মে থাকা উরুগুয়ে। কঠিন ম্যাচে সম্ভাব্য সেরা একাদশ নিয়েই নেমেছে দুই দল।

এবারের আসরে মাত্র একটি জয় পেয়েছে ব্রাজিল। এ অবস্থা কোপা আমেরিকার শেষ কোয়ার্টার ফাইনালে কোচ দরিভাল জুনিয়র স্বাভাবিকভাবেই দলে এনেছেন পরিবর্তন। এই ম্যাচে ব্রাজিল দলের সেরা খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়াই নামছে।

কার্ডজনিত নিষেধাজ্ঞায় আজ বাদ পড়েছেন ব্রাজিলের সেরা খেলোয়াড় ভিনিসিয়ুস। তার জায়গায় একাদশে শুরু থেকেই খেলবেন ১৭ বছর বয়সী স্ট্রাইকার এন্ড্রিক। এছাড়া লেফটব্যাক হিসেবে ওয়েন্ডেল বাদ পড়েছেন। তার জায়গায় এই ম্যাচে নামবেন গুইলের্মো আরানা।

Advertisement

ভিনিসিয়ুসের পরিবর্তে এই ম্যাচে এন্ড্রিককে নামানোর কথা আগেই দরিভাল। তবে ভিনিসিয়ুসের জায়গায় তাকে খেলাচ্ছেন না কোচ। বরং ফর্মেশনই বদলে ফেলেছেন দোরিভাল। এই ম্যাচে ব্রাজিল খেলবে ৪-২-৩-১ ফর্মেশনে।

আজ সবার সামনে একক স্ট্রাইকার হিসেবে থাকছেন এন্ড্রিক। ভিনিসিয়ুসের লেফট উইংয়ে আজ দেখা যাবে রদ্রিগোকে। আর এন্ড্রিকের ঠিক নিচে থাকছেন লুকাস পাকুয়েতা। আজও রাইট উইং সামলাবেন রাফিনহা।

মাঝমাঠে ডবল পিভট খেলিয়ে দখল নিতে চান দরিভাল। তাই ব্রুনো গুইমারেসের সঙ্গে জো গোমেস থাকছেন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায়। রক্ষণভাগে মিলিতাও ও মারকুইনোসের সঙ্গী আরানা ও দানিলো। গোলপোস্টের নিচে যথারীতি আলিসনই থাকছেন।

কোপা আমেরিকার নয়বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। প্রতিপক্ষ উরুগুয়ে প্রথম পছন্দের একাদশই মাঠে নামাচ্ছে। বিয়েলসার দলও প্রাথমিকভাবে ৪-২-৩-১ ফর্মেশনে খেলবে।

ব্রাজিল একাদশ: আলিসন; গুইলের্মো আরানা, মারকুইনোস, এডার মিলিতাও, দানিলো; জোয়াও গোমেজ, ব্রুনো গুইমারেস; রদ্রিগো, লুকাস পাকুয়েতা, রাফিনহা ও এন্ড্রিক।

উরুগুয়ে একাদশ: সার্জিও রোচেত; নাহিতান নান্দেজ, রোনাল্ড আরাউহো, মাথিয়াস অলিভিয়েরা, মাথিয়াস ভিনা; মানুয়েল উগার্তে, ফেদে ভালভার্দে; ফাকুন্দো পেলিস্ট্রি, নিকোলাস ডে লা ক্রুজ, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো ও ডারউইন নুনেজ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!