ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্যারিস অলিম্পিকে বাংলাদেশের হয়ে দৌড়াবেন যিনি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৩, ১ জুলাই ২০২৪
প্যারিস অলিম্পিকে বাংলাদেশের হয়ে দৌড়াবেন যিনি
ইমরানুর রহমান

আর কিছুদিন পরই ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-খ্যাত অলিম্পিক গেমস। আসন্ন এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।

প্যারিস অলিম্পিকে খেলতে যাওয়া বাংলাদেশের তৃতীয় ক্রীড়াবিদ ইমরানুর। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শুটার রবিউল ইসলাম ওয়াইল্ড কার্ড ও আর্চার সাগর ইসলাম সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন।

২৬ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হচ্ছে অলিম্পিক গেমস। 

Advertisement

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য আব্দুর রকিব মন্টু বলেন, ‘ইমরানুর রহমান প্যারিস অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে অংশগ্রহণ করবেন।’

অলিম্পিকে সাঁতার ও অ্যাথলেটিকস এই দুই ডিসিপ্লিনের ওয়াইল্ড কার্ড বৈশ্বিক ফেডারেশন দিয়ে থাকে। বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশন অলিম্পিকে বাংলাদেশের জন্য একটি কোটাই বরাদ্দ রেখেছিল।

অ্যাথলেটিকস ফেডারেশন সেই কোটায় দ্রুততম মানব ইমরানুর রহমানের নাম আগেই বাছাই করে। উল্লেখ্য, ইংল্যান্ড থেকে সরাসরি প্যারিসে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন ইমরানুর।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!