ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

বিশ্বকাপ জিতে বড় অংকের বোনাস পাচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩:২৫, ৩০ জুন ২০২৪
বিশ্বকাপ জিতে বড় অংকের বোনাস পাচ্ছে ভারত
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত। শিরোপার মঞ্চে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে তারা। এ নিয়ে কুড়ি ওভারের টুর্নামেন্টে দ্বিতীয় শিরোপা উঁচিয়ে ধরলো মেন ইন ব্লুজরা। এই জয়ে রোহিত-কোহলিদের বড় অংকের বোনাস দিচ্ছে ভারতীয় ক্রিকেট কাউন্সিল বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও স্টাফদের জন্য ১২৫ কোটি রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ১৭৬ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করা হয়েছে। রোববার নিজের অফিশিয়াল এক্স পোস্টে এই ঘোষণা দেন বিসিসিআই সচিব জয় শাহ।

তিনি লিখেছেন, ‘আইসিসি টি-২০ বিশ্বকাপ জেতার জন্য ভারত দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করতে পেরে আমি সন্তুষ্ট। দলটি পুরো টুর্নামেন্টে ব্যতিক্রমী প্রতিভা, সংকল্প ও খেলা প্রদর্শন করেছে। এই অসামান্য কৃতিত্বের জন্য সমস্ত খেলোয়াড়, কোচ এবং সহায়তা কর্মীদের অভিনন্দন!’

Advertisement

বিশ্বকাপ ফাইনালের সময় মাঠেই ছিলেন জয়। বিশ্বকাপ জেতার পরে অধিনায়ক রোহিতের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন তিনি। মাঠে ক্রিকেটারদের সঙ্গে উল্লাসে মাতেন। বিরাট, রোহিত, হার্দিক পান্ডিয়া ও কোচ দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় তাকে।

উল্লেখ্য, বার্বাডোজে রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। আর ১১ বছর পর আইসিসির কোনো শিরোপা স্বাদ পেল তারা। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!