ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

বিশ্বকাপের সেরা একাদশ বাছাই, জায়গা পেলেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৩৪, ৩০ জুন ২০২৪
বিশ্বকাপের সেরা একাদশ বাছাই, জায়গা পেলেন যারা
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে ভারত। এই ম্যাচের মধ্য দিয়ে পর্দা নেমেছে এবারের আসরের। 

এবারের আসরের পর্দা নামতেই টুর্নামেন্ট সেরা একাদশ ঘোষণা করেছে ইএসপিএন ক্রিকইনফো। জনপ্রিয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটের একাদশে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন ভারতের অধিনায়ক রোহিত শর্মার কাঁধে।

রোহিতসহ সেই একাদশে আছেন ৬ ভারতীয় ক্রিকেটার। বাকিরা হলেন- সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং ও জাসপ্রিত বুমরাহ।

Advertisement

এবারের আসরে ফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকা থেকেও ক্রিকইনফোর একাদশে জায়গা পেয়েছেন দুজন। তারা হলেন- হেনরিখ ক্লাসেন ও তাবরাইজ শামসি।

এছাড়া আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ, অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও উইন্ডিজের নিকোলাস পুরান।

ইএসপিএন ক্রিকইনফোর একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, হেনরিখ ক্লাসেন, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ ও তাবরাইজ শামসি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!