ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপে ছিল টাকার ছড়াছড়ি, ভারত ও বাংলাদেশ যত টাকা পেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০৪, ৩০ জুন ২০২৪
বিশ্বকাপে ছিল টাকার ছড়াছড়ি, ভারত ও বাংলাদেশ যত টাকা পেল
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

বার্বাডোজের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এই শিরোপা জয়ের পর আবেগে আপ্লুত রোহিতরা। শিরোপা জয়টাই মুখ্য হলেও পুরস্কারমূল্যটাও ‘ফ্যাক্ট’।

এবারের আসরে পুরস্কার হিসেবে ছিল টাকার ছড়াছড়ি। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর আইপিএল চ্যাম্পিয়নের চেয়েও বেশি টাকা পেয়েছে ভারত। এ বছরের পুরস্কার মূল্য ছাড়িয়ে গেছে আইপিএলের পুরস্কারমূল্যকেও। বিশ্বকাপের জন্য আইসিসি মোট ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার আর্থিক পুরস্কার ঘোষণা করে। 

চ্যাম্পিয়ন হিসেবে ভারত পেয়েছে ২৪ লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ২৮ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার টাকা)। আইপিএল চ্যাম্পিয়ন হয়ে কলকাতা নাইট রাইডার্স এবার পেয়েছিল ২০ কোটি টাকা।

Advertisement

অন্যদিকে রানার্সআপ হিসেবে দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১২ লাখ ৮০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ১৫ কোটি ২ লাখ ৩৭ হাজার টাকা)। সেমিফাইনালে বিদায় নেয়া ইংল্যান্ড এবং আফগানিস্তান পুরস্কারমূল্য হিসাবে পেয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার।

পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা চারটি দেশ আর্থিক পুরস্কার হিসাবে পেয়েছে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪ কোটি ৪৯ লাখ টাকা)। সুপার এইট পর্ব থেকে বিদায় নেয়া অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং আমেরিকা এই টাকা পুরস্কার হিসেবে পেয়েছে।

গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া ১২টি দেশ পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান, নিউজিল্যান্ড, উগান্ডা, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপাল পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার করে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!