আগামী ১ জুলাই থেকে শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম সংস্করণ। সেই লিগের জন্য অনাপত্তিপত্র পেয়েছেন তিনি।
টি-২০ বিশ্বকাপের ডিউটি শেষে লম্বা একটা বিরতি রয়েছে বাংলাদেশের। এর মধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন সাত ক্রিকেটার। জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা থাকলেও দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতায় সেটি আপাতত স্থগিত রয়েছে।
.png)
তিন ফ্র্যাঞ্চাইজি লিগে অনাপত্তিপত্র পাওয়া ক্রিকেটাররা হচ্ছেন—সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। আগামী ১০ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে তাদের।
এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন তাসকিন। ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলবেন মুস্তাফিজ ও হৃদয়। ৬ জুলাই শুরু হবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। এই টুর্নামেন্টে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে খেলবেন সাকিব।
আগামী ২৫ জুলাই শুরু হবে কানাডা গ্লোবাল টি-২০ লিগ। এখানে খেলবেন সর্বোচ্চ বাংলাদেশের ৪ ক্রিকেটার। বাংলা টাইগার্স মিসোসিয়াগার হয়ে খেলবেন সাকিব ও পেসার শরিফুল। মন্ট্রিল টাইগার্সে সাইফউদ্দিন ও রিশাদ খেলবেন টরন্টো ন্যাশনালসের হয়ে। গ্লোবাল টি-২০ লিগ শেষ হবে ১১ আগস্ট।
ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘অনেকে গ্লোবাল টি-২০ খেলবে। কেউ শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে। এর মধ্যে থেকে বিভিন্ন সময়ের জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। যাদেরকে দেওয়া হয়েছে, বলা হয়েছে ১০ আগস্টের আগে রিপোর্ট করার জন্য।’