ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ, আছেন এক বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১১, ২৯ জুন ২০২৪
বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ, আছেন এক বাংলাদেশি
ছবি- সংগৃহীত

ব্রিজটাউনে নবম টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সেই হিসেবে আনুষ্ঠানিকভাবে এখনও বিশ্বকাপের পর্দা নামেনি। এরই মধ্যে টুর্নামেন্টের সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।  

শনিবার চলমান টি-২০ বিশ্বকাপের একাদশ প্রকাশ করেছে অজি ক্রিকেট বোর্ড। যেখানে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন।

অজিদের প্রকাশিত বিশ্বকাপের সেরা একাদশে ভারতের সর্বোচ্চ তিনজন ক্রিকেটার স্থান পেয়েছেন। এছাড়া দুইজন করে রয়েছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একজন করে জায়গা পেয়েছেন। 

Advertisement

প্রকাশিত সেরা একাদশে ওপেনার হিসেবে রাখা হয়েছে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা রোহিত শর্মা ও ট্রাভিস হেডকে। এবারের আসরে ৭ ম্যাচে ২৫৫ রান করেছেন এই অজি ব্যাটার, আর রোহিতের ব্যাট থেকে সমানসংখ্যক ম্যাচে এসেছে ২৪৮ রান। 

স্পিন আক্রমণে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান এবং বাংলাদেশের রিশাদ হোসেন। পেসারদের মধ্যে রাখা হয়েছে আনরিখ নরকিয়া, জাসপ্রীত বুমরাহ এবং ফজলহক ফারুকীকে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপ একাদশ: ট্রাভিস হেড, রশিদ খান (অধিনায়ক), রোহিত শর্মা, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), অ্যারন জোন্স, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, রিশাদ হোসেন, ফজলহক ফারুকী, যশপ্রীত বুমরাহ ও এনরিখ নর্কিয়া। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!