তবে হাইভোল্টেজ এই ম্যাচে বাধা হতে পারে বেরসিক বৃষ্টি। কারণ, টুর্নামেন্টজুড়েই বৃষ্টি খেলার স্বাভাবিক গতিতে ব্যঘাত ঘটিয়েছে। শনিবার ব্রিজটাউনেও হানা দিতে পারে বৃষ্টি। কিন্তু এরজন্য অবশ্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে যদি বৃষ্টি হয়, তা হলে চিন্তার কোনো কারণ নেই। ফাইনালের জন্য এক দিন রিজার্ভ ডে রাখা আছে। কোনো কারণে শনিবার পুরোপুরি খেলা না হলে বা অল্প খেলা হলে, তা সম্পূর্ণ করা যাবে রোববার।
.png)
দুই দিনেও যদি খেলা আয়োজন না করা যায়, সে ক্ষেত্রে উভয় দল যুগ্ম ভাবে ট্রফি জিতবে। না খেলেও প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জেতার সুযোগ থাকবে দক্ষিণ আফ্রিকার কাছে।
‘টাই’-এর ক্ষেত্রে অবশ্য সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। সেক্ষেত্রে সুপার ওভার হবে। যদি প্রথম সুপার ওভার ‘টাই’ হয়, তা হলে দ্বিতীয় বার সুপার ওভার হবে। যত ক্ষণ না ম্যাচের নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ সুপার ওভার চলতেই থাকবে।
আসলে, ২০১৯ সালে এক দিনের বিশ্বকাপ ফাইনালের পর থেকে এ নিয়ে সতর্ক হয়েছে আইসিসি। সেবার ৫০ ওভারের ম্যাচ এবং সুপার ওভার, দু’টিই টাই হয়েছিল। শেষ পর্যন্ত বেশি চার মারার জন্য জিতে যায় ইংল্যান্ড। সেই নিয়ম নিয়ে প্রবল সমালোচনা হয়।
এরপরেই নিয়ম বদল করে আইসিসি জানায়, ম্যাচের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপার ওভার চলতে থাকবে।