ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সেমির আগে ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৬, ২৬ জুন ২০২৪
সেমির আগে ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
ছবি- সংগৃহীত

চলমান টি-২০ বিশ্বকাপ উড়ন্ত ফর্মে ভারতীয় ক্রিকেট দল। টুর্নামেন্টে এখনও হারের স্বাদ পায়নি তারা। এমন পারফরম্যান্সে আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। 

তবে সেমির লড়াইয়ে নামার আগেই ভারতীয় পেসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। ভারতের বাঁহাতি পেসার আর্শদ্বীপ সিংয়ের রিভার্স সুইং করার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

সাবেক এই পাক অধিনায়ক বলেন, ‘আর্শদ্বীপ বল করার সময় রিভার্স সুইং পাচ্ছিল। বল তখনও নতুন। এত তাড়াতাড়ি রিভার্স সুইং পাওয়া যায়? ১২-১৩ ওভার থেকেই বল রিভার্স সুইং করছিল। আম্পায়ারদের চোখ খুলে রাখা উচিত।’ 

Advertisement

ইনজামামের দাবি, এমন কিছু পাকিস্তানের বোলাররা করলে তা নিয়ে ব্যাপক শোরগোলের সৃষ্টি হতো। তিনি বলেন, ‘রিভার্স সুইং নিয়ে আমাদের বেশ ভালো ধারণা রয়েছে। যদি আর্শদ্বীপ ১৫ ওভারে রিভার্স সুইং করতে শুরু করে, তার মানে এর আগে ভয়াবহ কিছু করা হয়েছে।’

বৃহস্পতিবার গায়ানায় টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!