অস্ট্রেলিয়ার হয়ে প্রায় সব শিরোপাই জিতেছেন ওয়ার্নার। ক্যারিয়ারে সে অর্থে আক্ষেপের কিছু নেই। তবু শেষটা হয়তো আরেকটি শিরোপা দিয়ে রাঙাতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য অস্ট্রেলিয়ার দিকে ফিরে তাকায়নি।
চলমান টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সেমিফাইনালের ভাগ্য ঝুলে ছিল বাংলাদেশের হাতে। কিন্তু অজিদেরর ভাগ্যদেবী হতে পারেনি টাইগাররা। তাই আফগানিস্তানের কাছে বাংলাদেশের হারে সেমির লড়াই থেকে ছিটকে গেছে অস্ট্রেলিয়া। এখন দেশে ফেরার বিমান ধরতে হবে ডেভিড ওয়ার্নার-প্যাট কামিন্সদের।
.png)
ওয়ার্নারের বিদায়ের ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি পোস্টে। যেখানে ওয়ার্নারের টি-টোয়েন্টি ক্যারিয়ারের পরিসংখ্যান উল্লেখ করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘সব সময়ের সেরাদের একজন। আমরা তোমাকে মিস করব।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে ১১০ টি-২০ খেলেছেন ওয়ার্নার। ১৪২.৪৭ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে এসেছে ৩২৭৭ রান ওয়ার্নার। ওয়ার্নারকে তাই মনে রাখতে বাধ্য অজি সমর্থকরা।