ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের, জায়গা পেলেন যারা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৭, ২৩ জুন ২০২৪
এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের, জায়গা পেলেন যারা
ছবি- সংগৃহীত

আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে পর্দা উঠবে নারী টি-২০ বিশ্বকাপের। এই আসরের আগে অবশ্য এশিয়া কাপের লড়াইয়ে নামবে টাইগ্রেসরা। সেই লক্ষ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার ১৫ সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে ফিরেছেন অভিজ্ঞ রুমানা আহমেদ ও জাহানারা আলম।

গত বছর শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের পর আর জাতীয় দলে জায়গা হয়নি জাহানারা আলমের। রুমানাও দলের বাইরে প্রায় এক বছর ধরে। দুজনেই ফিরেছেন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে। 
 
আসন্ন নারী টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে ২০ ওভারের ফরম্যাটে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে শ্রীলংকায়।
 
এবারের আসরের পর্দা উঠবে আগামী ১৯ জুলাই। আসরের উদ্বোধনী ম্যাচে নামবে পাকিস্তান-নেপাল। নারী ক্রিকেটে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই শেষ হবে ২৮ জুলাই। টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট ৮টি দল অংশ নেবে।
 
বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!