রোববার বিকেলে সিঙ্গাপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও চীন। ম্যাচটিতে চীনকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল।
ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২২তম মিনিটে রকিবুলের গোলে লিড নেয় বাংলাদেশ। ২৫তম মিনিটে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল। আর ২৭তম মিনিটে রকিবুল করেন তৃতীয় গোল।
.png)
বাংলাদেশ ঝড়ের পর ৩৩ ও ৪১তম মিনিটে দুটি গোল করে ম্যাচে নাটকীয়তা ফিরিয়ে আনার পাশাপাশি বর্তমান চ্যাম্পিয়নদের চাপে ফেলে চীন। তবে ৫৩তম মিনিটে জয়ের গোলে জয় দেখতে শুরু করে লাল-সবুজ জার্সিধারীরা।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৪-২ ব্যবধানের অগ্রগামিতা ধরে রেখে চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা।