ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠাল যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০৪, ১৯ জুন ২০২৪
টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠাল যুক্তরাষ্ট্র
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। জয় দিয়ে এই পর্ব রাঙাতে মরিয়া দুদল। স্বাভাবিকভাবেই সেমিফাইনালের সমীকরণ সহজ করতে কেউই যে ছেড়ে কথা বলবে না, তা অনুমেয়।

বুধবার অ্যান্টিগুয়ার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্র। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। আর খেলা দেখাবে নাগরিক টিভি।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র অধিনায়ক অ্যারন জোন্স। এতে আগে ব্যাট করতে দক্ষিণ আফ্রিকা।

Advertisement

ম্যাচটিতে একটি করে পরিবর্তন এনেছে দুদলই। কন্ডিশন বিবেচনায় দক্ষিণ আফ্রিকা একাদশ থেকে ছিটকে গেছেন পেসার ওটনিয়েল বার্টমেন। তার জায়গায় একাদশে ফিরেছেন স্পিনার কেশব মহারাজ।

অন্যদিকে অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের জায়গায় দলে ফিরেছেন স্পিনার নোশতুশ কেনজিগ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া ও তাবরাইজ শামসি।

যুক্তরাষ্ট্র একাদশ: শায়ান জাহাঙ্গীর, স্টিভেন টেইলর, আন্দ্রেস গাউস, অ্যারন জোন্স (অধিনায়ক), নিতীশ কুমার, কোরে অ্যান্ডারসন, হারমীত সিং, জসদ্বীপ সিং, নোশতুশ কেনজিগ, সৌরভ নেত্রালভাকার ও আলি খান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!