ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২৪

পর্তুগালের গোল মিসের মহড়ায় শেষ প্রথমার্ধ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৫৯, ১৯ জুন ২০২৪
পর্তুগালের গোল মিসের মহড়ায় শেষ প্রথমার্ধ
ছবি- সংগৃহীত

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে লড়ছে পর্তুগাল। যেখানে গোল মিসের মহড়ায় প্রথমার্ধ শেষ করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।

লিপজিগের রেড বুল অ্যারেনায় ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে পর্তুগাল-চেক রিপাবলিক। ম্যাচটির শুরু থেকেই চেক রিপাবলিকের ওপর আধিপত্য বিস্তার করে পর্তুগিজরা। তবে গোল আদায় করতে ব্যর্থ হয়েছে ২০১৬ ইউরো জয়ীরা।

বল দখল ও নিয়ন্ত্রণে এগিয়ে ছিল পর্তুগালই। ৭৫ শতাংশ বল দখলে রেখে ৯টি শট নেয় তারা। যার মধ্যে ৩টি ছিল চেক রিবাপলিকের গোলপোস্টে। তবে অপ্রতিরোধ্য জিন্দ্রিচ স্টানেকে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি রবার্তো মার্টিনেজের শিষ্যরা।

Advertisement

অপরদিকে ২৫ শতাংশ বল দখলে রেখে পর্তুগালের ডি বক্সে একবার বল নিয়ে যায় চেক রিপাবলিক। তবে গোলপোস্টে বল রাখতে পারেনি তারা।

পর্তুগাল একাদশ: ডিয়োগো মেইরেলেস কোস্তা (গোলরক্ষক), রুবেন ডিয়াস, পেপে, নুনো মেন্দেস, ডিওগো দালোট, ব্রুনো ফার্নান্দেজ, ভিটিনহা, জোয়াও ক্যান্সেলো, বার্নার্দো সিলভা ও রাফায়েল লিয়াও।

চেক রিপাবলিক একাদশ: জিন্দ্রিচ স্টানেক (গোলরক্ষক), টমাস হোলস, লাদিস্লাভ ক্রেজচি, টমাস সৌসেক, ভ্লাদিমির কৌফাল, ডেভিড দৌদেরা, লুকাস প্রভদ, পাভেল সুলক, প্যাট্রিক শিক ও জান কুচতা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!