ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ - ২০২৪

যে একাদশে নামছে রোনালদোর পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০০:৫১, ১৯ জুন ২০২৪
যে একাদশে নামছে রোনালদোর পর্তুগাল
ফাইল ফটো

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ চেক রিপাবলিক। আসরে নিজেদের প্রথম ম্যাচে জয়ের লক্ষ্য ক্রিস্টিয়ানো রোনালদোর দলের। ছেড়ে কথা বলবে না চেক রিপাবলিকও।

লিপজিগের রেড বুল অ্যারেনায় ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল-চেক রিপাবলিক। ম্যাচটির শুরুর একাদশে খেলবেন পর্তুগিজ তারকা রোনালদো। তবে মূল একাদশে জায়গা হয়নি গঞ্জালো রামোস ও জোয়াও ফেলিক্সের।

সাবেক ইউরো জয়ীরা ম্যাচটিতে চেক রিপাবলিকের চেয়ে যোজন যোজন এগিয়ে। এখন পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে দুদল। যার মধ্যে চারটিতে জিতেছে পর্তুগিজরা। অন্য একটি ম্যাচে জয় পেয়েছে চেক রিপাবলিক।

Advertisement

ম্যাচটিতে ৩-৪-৩ ফরম্যাশনে খেলবে পর্তুগাল। আর চেক রিপাবলিকের আস্থা ৩-১-৪-২ ফরম্যাশনে।

পর্তুগাল একাদশ: ডিয়োগো মেইরেলেস কোস্তা (গোলরক্ষক), রুবেন ডিয়াস, পেপে, নুনো মেন্দেস, ডিওগো দালোট, ব্রুনো ফার্নান্দেজ, ভিটিনহা, জোয়াও ক্যান্সেলো, বার্নার্দো সিলভা ও রাফায়েল লিয়াও।

চেক রিপাবলিক একাদশ: জিন্দ্রিচ স্টানেক (গোলরক্ষক), টমাস হোলস, লাদিস্লাভ ক্রেজচি, টমাস সৌসেক, ভ্লাদিমির কৌফাল, ডেভিড দৌদেরা, লুকাস প্রভদ, পাভেল সুলক, প্যাট্রিক শিক ও জান কুচতা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: পর্তুগাল
লিংক সফলভাবে কপি হয়েছে!