শনিবার জার্মানির কোলনের রেইন এনার্জি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড ও হাঙ্গেরি। কয়াদয়ো দুয়াহর গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছে মুরাত ইয়াকিনের শিষ্যরা।
বল দখল ও আক্রমণে ম্যাচের শুরু থেকেই হাঙ্গেরির ওপর চাপ সৃষ্টি করেছে সুইডেন। এতে অবশ্য সাফল্যও পেয়েছে সুইসরা।
.png)
ম্যাচের ১২তম মিনিটে কয়াদয়ো দুয়াহ গোলে লিড নেয় সুইডেন। মিশেল এইবিশারের পাস থেকে হাঙ্গেরির জাল কাঁপিয়ে দেন এই ফরোয়ার্ড। তবে গোলের নিশ্চয়তা দিতে ভিএআরের সহায়তা নেন ফিল্ড রেফারি। সেখানে কোনো জটিলতা না পাওয়ায় গোলের বাঁশি বাজান রেফারি।
প্রথমার্ধের যোগ করা সময়ে দলের ব্যবধান দ্বিগুন করেন এইবিশার। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন এই ফুটবলার। অন্যদিকে একটি সুযোগ পেয়েও সমতা ফেরাতে ব্যর্থ হয়েছে হাঙ্গেরি। এতে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয়েছে মধ্য ইউরোপের দেশটির।