অন্যদিকে জিতলে আশা বেঁচে থাকবে আইরিশদেরও। কেননা এই ম্যাচসহ দুটি ম্যাচ বাকি আছে তাদের। এখন পর্যন্ত জয় না দেখলেও ৪ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে দলটির।
তিন দলের এমন ভাগ্য নির্ধারণের ম্যাচে এখনও মাঠে নামতে পারেনি যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড। কারণ, ফ্লোরিডার লডারহিলে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে হানা দিয়েছে বৃষ্টি। এখন বৃষ্টি না থাকলেও মাঠ ভেজা। বাংলাদেশ সময় রাত আটটায় টস হওয়ার কথা ছিল। ভেজা মাঠে আপাতত খেলা শুরু করা যাবে না বলে সময়মতো টস হয়নি।
.png)
বৃষ্টি বাধায় দুই দফা মাঠ পরিদর্শন করেছে ম্যাচ অফিশিয়ালরা। তবে আউটফিল্ড ভেজা থাকার কারণে এখনও ম্যাচ শুরু করতে পারেনি তারা। তবে পাকিস্তানকে স্বস্তির খবর দিয়েছে আইসিসি।
তারা জানিয়েছে, স্থানীয় সময় দুপুর সোয়া ২টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) শুরু হতে পারে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ। সবকিছু ঠিক থাকলে ৫ ওভারে ম্যাচ হবে।
যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডের ম্যাচের ওপর ভাগ্য নির্ভর করছে গ্রুপের আরেক দল পাকিস্তানের। ম্যাচ পরিত্যক্ত হলে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যাবে, যুক্তরাষ্ট্র নাম লেখাবে সুপার এইটে। আর যুক্তরাষ্ট্র জিতলে তো কথাই নেই। হয়ে যাবে ৬ পয়েন্ট।
ম্যাচ পরিত্যক্ত হলে যুক্তরাষ্ট্রের থাকবে ৫ পয়েন্ট। পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে আইরিশদের হারালেও ৪ পয়েন্টের বেশি তুলতে পারবে না।