ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

পাকিস্তানের ‘ভাগ্য’ নির্ধারণের ম্যাচে বৃষ্টি হলে যা হবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০৭, ১৪ জুন ২০২৪
পাকিস্তানের ‘ভাগ্য’ নির্ধারণের ম্যাচে বৃষ্টি হলে যা হবে
ছবি- সংগৃহীত

চলমান টি-২০ বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে জয় পেয়েছে তারা। এমন পারফরম্যান্সে খাঁদে পড়েছে দলটি। যদিও সুপার এইটের আশা এখনও শেষ হয়নি বাবর আজমদের।

অপরদিকে টানা তিন জয়ে সুপার এইট নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট দল। আর তিন ম্যাচের দুটিতে জিতে পরের পর্বে এক পা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে এখনও নিশ্চিত নয় তারা। কারণ, পয়েন্ট কম হলেও তাদের চেয়ে রান রেট ভালো পাকিস্তানের। স্বাভাবিকভাবেই আজ আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের জয়ের বিকল্প নেই। 

তবে যদি হার কিংবা বেরসিক বৃষ্টিতে ম্যাচটি ভেস্তে যায় তাহলে কপাল পুড়বে পাকিস্তানের। কারণ, আইরিশদের হারালে দুই পয়েন্ট পেয়ে মোট ৬ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যাবে স্বাগতিকরা। বৃষ্টি হলেও আমেরিকারই লাভ। আগে থেকে ৪ পয়েন্ট পাওয়া দলটি আর এক পয়েন্ট পেলেই সুপার এইটের টিকিট পাবে। অতএব পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারালেও কোনো লাভ হবে না।

Advertisement

সুপার এইট বিবেচনায় গুরুত্বপূর্ণ লড়াইয়ে শুক্রবার মাঠে নামছে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আশঙ্কা আছে ম্যাচ পরিত্যক্ত হওয়ারও। আর সেটা হলে কপাল পুড়বে পাকিস্তানের।

বছরের এই সময়টাই ফ্লোরিডায় ভারী বর্ষণের আশঙ্কা থাকে সবসময়। আবহাওয়ার পূর্বাভাসও কথা বলছে বৃষ্টির পক্ষে। দুই দিন আগে এই মাঠে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কা-নেপালের ম্যাচও ভেসে গেছে বৃষ্টিতে। এই ম্যাচেও এমন চিত্র দেখার সম্ভাবনা আছে।  
 
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে কোনো সমীকরণ ছাড়াই সুপার এইটে উঠবে যুক্তরাষ্ট্র। আর বাদ পড়ে যাবে কানাডা, পাকিস্তান এবং আয়ারল্যান্ড। সেক্ষেত্রে এই দুই দলের শেষ ম্যাচটা স্রেফ নিয়মরক্ষার ম্যাচে পরিণত হবে। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!