ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব

অধিনায়ককে ছাড়াই একাদশ ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০২, ৬ জুন ২০২৪
অধিনায়ককে ছাড়াই একাদশ ঘোষণা বাংলাদেশের
ছবি- সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠ কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচে বড় চমক রেখে একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সকারুজদের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পাননি অধিনায়ক জামাল ভূঁইয়া।

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বিকেল পৌনে ৬ টায়।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বাগতিকরা যে গোল কম খাওয়ার লক্ষ্য নিয়েই খেলবে তা বোঝা যায় একাদশে চোখ রাখলেই। কোচ হ্যাভিয়ের ৫ জন ডিফেন্ডার রেখেছেন একাদশে। 

Advertisement

শুরুর একাদশে জামালকে বাইরে রেখে অধিনায়কত্বের আর্মব্যান্ড দেওয়া হয়েছে তপু বর্মনকে। তার সঙ্গে আরো যে চারজন রক্ষক সামলাবেন তারা হলেন- তারিক কাজী, ইসা ফয়সাল, মেহেদী হাসান ও সাদ উদ্দিন।

এই ম্যাচে ক্যাবরেরা দুই জনকে সামনে রাখবেন। একজন রাকিব অন্যজন মোরসালিন। মাঝমাঠে দুই সোহেল রানা এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রিদয়।

বাংলাদেশ একাদশ

মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মন, তারিক কাজী, মো. রিদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, সোহেল রানা, সোহেল রানা-২, সাদ উদ্দিন, ইসা ফয়সাল ও মেহেদী হাসান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!