ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপের আগে ৫টি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩, ৬ জুন ২০২৪
এশিয়া কাপের আগে ৫টি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ
ফাইল ছবি

নারীদের এশিয়া কাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে শ্রীলংকায়। আসন্ন এ টুর্নামেন্টে খেলতে আগামী ১৬ জুলাই ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে ২ জুলাই থেকে বিকেএসপিতে আবাসিক ক্যাম্প করবেন নিগার সুলতানা জ্যোতিরা।

সেখানে চলমান নারীদের লিগ থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত ‘বেস্ট অব প্রিমিয়ার লিগ’ দল এবং অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে পাঁচটি প্রস্তুতিমূলক টি-২০ ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

এ প্রসঙ্গে নারী ক্রিকেটের হেড অব অপারেশন্স হাবিবুল বাশারের দাবি, এই ম্যাচগুলোর পারফরম্যান্স দেখেই এশিয়া কাপ ও ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপের দল সাজানো হবে।

Advertisement

বাশার বলেন, ‘মেয়েরা এখন প্রিমিয়ার লিগে ৫০ ওভারের ম্যাচ খেলছে। এশিয়া কাপ ও বিশ্বকাপ দুটোই টি-২০ সংস্করণে। আরো কিছু টি-২০ ম্যাচ খেললে ভালো হবে। পাশাপাশি এই ম্যাচগুলোতে প্রিমিয়ার লিগের পারফর্মারদেরও দেখার সুযোগ পাব।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!