ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অনন্য উচ্চতায় সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১২, ২৬ মে ২০২৪
অনন্য উচ্চতায় সাকিব
সাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন তিনি। তবে এবারের রেকর্ড তার জন্য বিশেষই বটে। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

ক্যারিয়ারে ১৪ হাজার রান এবং ৭০০ উইকেটে নিয়ে সাকিব এমন এক রেকর্ড গড়েছেন, যা বিশ্ব ক্রিকেটেই অলরাউন্ডারদের মধ্যে বিরল।

শনিবার প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে ১ উইকেট নিয়েই বিশ্বরেকর্ড গড়েন সাকিব।

Advertisement

ম্যাচে নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে যুক্তরাষ্ট্রের দলীয় ৪৬ রানের মাথায় ওপেনার আন্দ্রিস গুসকে সাজঘরে ফেরানর সাকিব। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ৭০০ উইকেটের মালিক হয়েছেন তিনি। তার এমন অর্জনের দিনে রেকর্ড গড়ে ১০ উইকেটে ম্যাচটি জিতে নেয় টাইগাররা।

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের এখন ৭০০ উইকেট। করেছেন ১৪ হাজারের বেশি রান। সব মিলিয়ে সবাইকে পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান এবং ৭০০ উইকেটের ডাবল রেকর্ডের মালিক শুধু সাকিব।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!