এই প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সংগ্রহ ৬ ওভারে দুই উইকেটে ৪৬ রান।
শনিবার হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ম্যাচে একাদশে ঢুকেছেন লিটন দাস ও হাসান মাহমুদ। বাদ পড়েছেন জাকের আলী অনিক ও শরিফুল ইসলাম।
.png)
যুক্তরাষ্ট্রের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন শয়ন জাহাঙ্গীর ও আন্দ্রিয়াস গৌস। শুরুটা ভালোই করেন তারা। ২৭ রান করা গৌসকে ফিরিয়ে ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব। পরের ওভারেই ১৮ রান করা শয়নকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম সাকিব, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।