ম্যাচ শেষে মাঠ প্রদক্ষিণ করছিলেন তিনি। সেই সময় সম্প্রচারকারী সংস্থার একটি অনুষ্ঠানে ঢুকে পড়েন শাহরুখ। পরে ক্ষমাও চেয়ে নেন।
মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং হায়দরাবাদ। আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ছিল সেটি। সেই ম্যাচে ৮ উইকেটে জেতে কেকেআর। মাঠে উপস্থিত ছিলেন শাহরুখ।
.png)
কেকেআর জিততেই মাঠে নেমে আসেন তিনি। সেই সময় সম্প্রচারকারী সংস্থার একটি অনুষ্ঠানে ছিলেন আকাশ চোপড়া, পার্থিব প্যাটেল এবং সুরেশ রায়না। মাঠ প্রদক্ষিণ করার সময় সেই অনুষ্ঠানে ঢুকে পড়েন শাহরুখ। না বুঝেই ঢুকে পড়েছিলেন তিনি।
সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পারেন বলিউডের বাদশা। তাড়াতাড়ি সেই জায়গা থেকে সরে যান তিনি। শাহরুখ ক্ষমাও চান ওই তিন সাবেক ক্রিকেটারের কাছে।
আহমেদাবাদে কেকেআর সমর্থন পেয়েছে। মাঠে বেশ কিছু সমর্থককে কেকেআরের জার্সি পরে এবং পতাকা নিয়ে দেখা যায়। ম্যাচ শেষে সেই সব সমর্থককে ধন্যবাদ জানান শাহরুখ। মেয়ে সুহানা, ছেলে আব্রাহাম এবং ম্যানেজার পূজা দাদলানিও উপস্থিত ছিলেন।
ম্যাচ চলাকালীন নীল জার্সি এবং জিনস পরে বসেছিলেন শাহরুখ। হায়দরাবাদের উইকেট পতনই হোক বা শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং, ক্যামেরা যখনই তাকে ধরেছে, তখনই হাততালি দিতে দেখা গেছে তাকে।