ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অলরেড বস যখন ‘দ্য নরমাল ওয়ান’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৯, ১৯ মে ২০২৪
অলরেড বস যখন ‘দ্য নরমাল ওয়ান’
ইয়ুর্গেন ক্লপ। ফাইল ফটো

চলতি মৌসুম শেষেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের ডেরা ছাড়বেন ইয়ুর্গেন ক্লপ। সে কথা বেশ আগেভাগেই বলেছিলেন অলরেড বস। তবে বিদায়ের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে যাত্রা শুরু করলেন তিনি।

এর আগে ২০২০ সালে ক্লপ বলেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছুই বোঝেন না তিনি। ৫৬ বছর বয়সে এসে লিভারপুলের ডাগআউট ছাড়ার আগে ইন্সটাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন ক্লপ।

লিভারপুল কোচের ভেরিফাইড ইনস্টাগ্রাম প্রোফাইলে নাম ক্লপো। তার প্রোফাইলের বর্ণনায় লেখা আছে ‘দ্য নরমাল ওয়ান।’ ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন ২৪ ঘণ্টাও হয়নি। এরই মধ্যে ১৫ লাখ অনুসারী হয়ে গেছে ক্লপের।

Advertisement

ইন্সটাগ্রামে ক্লপের প্রথম পোস্ট লিভারপুলে পুরো ভ্রমণ নিয়ে একটি স্মৃতিচারণার ভিডিও এবং বিদায়ী বার্তা। সেখানে তিনি জানান, ‘অসাধারণ এই জায়গাটি ছেড়ে যাওয়া খুব কঠিন। তবে আমি আপনাদের সঙ্গে সম্পৃক্ত থাকতে চাই। যদিও আমি ঠিক সামাজিক মাধ্যম উপযোগী মানুষ নই, লোকে আমাকে বলত যে, সামাজিক মাধ্যম এখানে সহায়তাই করেই। তো, এই শুরু হলো…দেখা হবে!’

গত জানুয়ারিত ক্লপ ঘোষণা দেন, এই মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন তিনি। ২০১৫ সালে ক্লাবে যোগ দেওয়ার পর এই প্রায় ৯ বছরে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

এর আগে ২০১৫ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি ‘স্পেশাল ওয়ান’ হতে পারবেন কি না। হেসে বলেছিলেন, ‘আমি একদমই নরমাল একজন… আমি দ্য নরমাল ওয়ান।’ ইনস্টাগ্রামেও একই পরিচয়ই ধরে রাখলেন অলরেড বস।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!