ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বরখাস্ত হচ্ছেন বার্সেলোনা কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৭, ১৮ মে ২০২৪
বরখাস্ত হচ্ছেন বার্সেলোনা কোচ
ছবি- সংগৃহীত

লা লিগার জায়ান্ট ক্লাব বার্সেলোনা। বর্তমানে কাতালান ক্লাবটির ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জাভি হার্নান্দেজ। তবে সম্প্রতি তার কিছু মন্তব্য এবং দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। এর জের ধরে বার্সা কর্তৃপক্ষ এই স্প্যানিশ কোচকে বরখাস্ত করার কথা ভাবছে বলে জানা গেছে।

এর আগে চলতি মৌসুম শেষে চলে যাওয়ার ঘোষণা দিয়েও ‘ইউটার্ন’ নিয়েছিলেন জাভি। ভাবা হয়েছিল, নতুন মৌসুমেও নিজের সাবেক ক্লাবের দায়িত্বে বহাল থাকবেন তিনি। কিন্তু এখন ক্লাবটিতে তার ভবিষ্যত অনিশ্চিত। 

আলমেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে জাভি বলেছিলেন, ‘বার্সার আর্থিক অবস্থা ভালো নয়। তাই তারা যাকে খুশি তাকে কিনতে পারছে না। যার ফলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শিরোপা জেতা কঠিন হবে। তবে তারা তবুও চেষ্টা করে যাবে।’

Advertisement

এই মন্তব্য বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার পছন্দ হয়নি। তিনি মনে করেন, জাভির এই বক্তব্য দলের আত্মবিশ্বাস নষ্ট করেছে। এছাড়াও নতুন খেলোয়াড়দের ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না বলেও অভিযোগ উঠেছে জাভির বিরুদ্ধে।

সবকিছু মিলিয়ে জাভির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। বার্সা কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিতে পারে। তবে এখনো পর্যন্ত তার বরখাস্তার কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে লা লিগায় শিরোপা জয়ের লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে বার্সা। রিয়াল মাদ্রিদের সাথে তাদের অনেক ব্যবধান। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও তাদের বিদায় নিতে হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!