ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নারী ক্রীড়াবিদকে ধর্ষণের অভিযোগে জুজুৎসুর সাধারণ সম্পাদক গ্রেফতার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৫, ১৮ মে ২০২৪
নারী ক্রীড়াবিদকে ধর্ষণের অভিযোগে জুজুৎসুর সাধারণ সম্পাদক গ্রেফতার
মো. রফিকুল ইসলাম নিউটন

বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে এক নারী ক্রীড়াবিদকে ধর্ষণের অভিযোগ উঠেছে। যেখানে তিনি  প্রধান আসামি হিসেবে অভিযুক্ত। এ ঘটনায় রফিকুল ইসলামসহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (১৮ মে) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরাফাত ইসলাম বলেন, বহুল আলোচিত এক নারী জুজুৎসু ক্রীড়াবিদকে ধর্ষণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার ধর্ষণের ঘটনায় প্রধান আসামি বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম নিউটনসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

Advertisement

তিনি আরো জানান, রাজধানীর শাহ আলী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!