ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপের আগে বড় সুখবর পেল নেপাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১৮, ১৮ মে ২০২৪
বিশ্বকাপের আগে বড় সুখবর পেল নেপাল
ফাইল ফটো

আগামী ১ জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। সেই হিসেবে আর ১৪দিন পর মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। এর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে বড় সুখবর পেয়েছে নেপাল ক্রিকেট।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট পাকিস্তান। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের তারকা স্পিনার সন্দ্বীপ লামিচানেকে ধর্ষণ মামলাকে থেকে নিষ্পাপ ঘোষণা করে রায় দিয়েছে দেশটির আদালত। এবার তাকে টি-২০ বিশ্বকাপে নেপালের হয়ে খেলার অনুমতিও দিল আইসিসি।

বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র মেলায় বিশ্বকাপে খেলতে এখন আর কোনো বাধা রাইলো না লামিচানের। 

Advertisement

এর আগে গত জানুয়ারির শুরুতে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পাওয়ার কথা জানায় কাঠমান্ডু জেলা আদালত। পরে ১০ জানুয়ারি তাকে ঐ মামলায় আট বছরের কারাদণ্ড দেয়া হয়। একইসঙ্গে লামিচানেকে তিন লাখ নেপালি রুপি জরিমানা এবং ভুক্তভোগী কিশোরীকে আরও দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেন আদালত।

এদিকে বিশ্বকাপের জন্য গত ১ মে দল ঘোষণা করে নেপাল। আইসিসি থেকে লামিচানের গ্রিন সিগন্যাল পাওয়ায় বিশ্বকাপ স্কোয়াডে তার অন্তর্ভূক্তি নিয়ে আর কোনো বাধা রইলো না। তবে ১৫ সদস্যের স্কোয়াডে তিনি কার জায়গায় অন্তর্ভূক্ত হবেন সেটিই এখন দেখার বিষয়।

নেপালের বিশ্বকাপ দল-

রোহিত পৌদেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার শাহ, কুশল বুর্থেল, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, ললিত রাজবংশী, কারান কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতীশ জিসি, সন্দ্বীপ জোরা, অবিনাশ বোহরা, সাগর ধাকাল, কমল সিং আইরি।  

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!