আসন্ন টি-২০ বিশ্বকাপের শুভেচ্ছাদূত করা হয়েছে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অন্যতম সেরা দৌড়বিদ উসাইন বোল্টকে। তার মতে, এবারের বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরবে ওয়েস্ট ইন্ডিজ।
এখন পর্যন্ত দুইবার শিরোপা জিতেছে উইন্ডিজরা। তবে এখন আর টি-২০তে ওয়েস্ট ইন্ডিজের সেই দাপটটা আর নেই। তবুও আসন্ন টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকেই ফেবারিট মানছেন বোল্ট।
.png)
বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনের সময় বোল্ট বলেন, 'আমি সব সময়ই আমার ঘরের দলের পক্ষে। আমাদের বড় হিটার আছে কয়েকজন। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ (জিতবে)।’
বিশ্বকাপের শুভেচ্ছাদূত হতে পেরে বেজায় খুশি বোল্ট। তিনি বলেন, 'আমি রোমাঞ্চিত। অবশেষে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছি। আমার বাবাকে দেখেছি সব সময় ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতে। যে খেলাটাকে ভালোবেসেছি সেটার প্রসারে কাজ করতে পেরে ভালো লাগছে। এবারের টুর্নামেন্টটা অন্য যে কোনোবারের চেয়ে আলাদা হতে চলেছে। আমি অবশ্যই মাঠে এসে দলকে সমর্থন দিবো। এটা দারুণ একটা ব্যাপার হবে।'
যদিও গেল দুই টি-২০ বিশ্বকাপে মাত্র দুইটি ম্যাচ জিততে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ আসরে তো প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে তারা। তবে এবার টি-২০ বিশ্বকাপে আবারও আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। যার কারণে বোল্টের চোখে ওয়েস্ট ইন্ডিজই সেরা।