ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পুরানের তাণ্ডবে ছক্কার ঝড়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:৩৭, ১৭ মে ২০২৪
পুরানের তাণ্ডবে ছক্কার ঝড়
নিকোলাস পুরান

জিততে হলে মুম্বাই ইন্ডিয়ান্সকে করতে হবে সোজা ২১৫ রান। পাঁচ নম্বরে ব্যাট হাতে নামেন নিকোলাস পুরান। রীতিমত তাণ্ডব চালালেন তিনি। ৮ ছক্কার বিধ্বংসী ইনিংসে ভর করে ৬ উইকেটে ২১৪ রানের বড় সংগ্রহ দাঁড় করে লখনৌ সুপার জায়ান্টস।

শুক্রবার মুম্বাইয়ের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় লখনৌ। নুয়ান তুষারার বলে এলবিডব্লিউ হয়ে গোল্ডেন ডাকে ফেরেন দেবদূত পাডিক্কেল। মার্কাস স্টয়নিস ভালো ব্যাটিং করতে করতে তাকে ২২ বলে ২৮ রানে থামতে হয় পিযুষ চাওলার বলে এলবিডব্লিউ হয়ে।

দীপক হুদা, ৯ বলে ১১ করে চাওলার দ্বিতীয় শিকার হন। ৬৯ রানের মধ্যে ৩ উইকেট হারায় লখনৌ। তখন মাত্র দশ ওভার। সেখান থেকে রীতিমত তাণ্ডব চালান নিকোলাস পুরান।

Advertisement

চতুর্থ উইকেটে লোকেশ রাহুলকে নিয়ে ৪৪ বলে তিনি যোগ করেন ১০৯ রান। ২৯ বলে ৭৫ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত তুষারার বলে আউট হন পুরান। বিধ্বংসী এই ইনিংসে চারের চেয়ে ছক্কা বেশি (৫টি চার এবং ৮টি ছক্কা)।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!