ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি আত্মঘাতী গোল দেওয়া গোলরক্ষক এখন মার্টিনেজই। সোমবার রাতে ঘরের মাঠ ভিলা পার্কে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে তারা। .
চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বারের মতো আত্মঘাতী গোল করলেন মার্টিনেজ। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর কোনো গোলরক্ষক তিনটি আত্মঘাতী গোল করেননি। এর আগে সর্বোচ্চ দুটি করে আত্মঘাতী গোল করেছেন ১১ জন।
.png)
এদিকে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন ইউরি তিয়েলেমান্স। পরে কোডি হাকপো ও জ্যারেল কোয়ানসার গোলে জয়ের সম্ভাবনা জোরাল হয় লিভারপুলের। কিন্তু, শেষ দিকে জোড়া গোলে সবকিছু পাল্টে দেন স্বাগতিকদের দুরান।
লিভারপুলকে রুখে দেওয়ায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা জোরালো হয়েছে অ্যাস্টন ভিলার। শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পেলেই চলবে।
হারলেও সুযোগ থাকবে, সেক্ষেত্রে মেলাতে হবে নানা সমীকরণ। টটেনহ্যাম তাদের শেষ দুই ম্যাচের একটিতেও পা হড়কালে শেষ চার নিশ্চিত হয়ে যাবে ভিলার।