চলতি মৌসুমে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছে লিভারপুল। লিগ কাপের ফাইনালে হার দেখতে হয়েছে। আর ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই নিতে হয়েছে বিদায়। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের আশা জাগিয়েও দলটি এখন যেন শিরোপা থেকে যোজন যোজন দূরে।
লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘গেল কয়েক সপ্তাহ ধরে আমাদের ফুটবল ভালো যাচ্ছে না। তাতে লোকজন বলছেন, আমি বুড়ো হয়ে গেছি, আমি ক্লান্ত হয়ে গেছি। কিন্তু আমি যেমন ছিলাম তেমনটাই আমার শেষ দিন পর্যন্ত থাকব, সেটির শতভাগ নিশ্চয়তা আমি দিতে পারি। আমার বলতে পারি, এই মৌসুম শেষে আমি যদি চলে যাওয়ার সিদ্ধান্ত না নিতাম, তাহলে নতুন মৌসুমে পরিস্থিতি আরো কঠিন হতো।’
তিনি আরো বলেন, ‘এটি (কোচিং) এমন একটি কাজ এখানে ৮০ ভাগ দেয়ার কোনো সুযোগ নেই, পুরোটা দিতেই হবে। এটাই সত্য। এটা দিনে ২৪ ঘণ্টা ও সপ্তাহে ৭ দিনের কাজ। হ্যাঁ, এটা ঠিক আছে, জীবনে এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু আছে। কিন্তু দলের জন্য আপনাকে এভাবেই কাজ করতে হবে।’
.png)
প্রসঙ্গত, চলতি মৌসুম শেষেই লিভারপুরের ডাগআউট ছাড়বেন ক্লপ। তার জায়গায় আসতে পারেন ডাচ কোচ আর্নে স্লট। বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে অল রেডদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে তিনিই।