স্কোয়াডে আছেন ৩৯ বছর বয়সী অলরাউন্ডার জুনায়েদ সিদ্দিকী। যিনি সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে একটি টি-২০ ম্যাচ খেলেছিলেন। অন্যদের মাঝে বাঁহাতি পেসার কলিম সানা, ৩৫ বছর বয়সী ব্যাটার রবিন্দরপাল সিং ও ব্যাটিং অলরাউন্ডার রায়ান পাঠান উল্লেখযোগ্য।
দিলপ্রীত বাজওয়া দলে ৩০ বছরের কম বয়সী একমাত্র খেলোয়াড়। স্কোয়াডে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে তাজিন্দর সিং, আদিত্য ভারধরাজন, আম্মার খালিদ, যতিন্দর মাথারু এবং পারভীন কুমারকে। আগামী ১ জুন শুরু হবে কানাডার বিশ্বকাপ মিশন। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
.png)
কানাডার টি-২০ বিশ্বকাপ স্কোয়াড:
সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, দিলন হেলিগার, দিলপ্রীত বাজওয়া, হার্শ ঠাকের, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দীকি, কলিম সানা, কানওয়ারপাল তাথগুর (উইকেটরক্ষক), নভনিত ধালিওয়াল, নিকোলাস কিরটন, পরগত সিং, রবিন্দরপল সিং, রায়ানখান পাঠান ও শ্রেয়াস মোভা (উইকেটরক্ষক)।
রিজার্ভ: তাজিনদার সিং, অদিতিয়া ভারাধর্জন, আম্মার খালিদ, জতিন্দর মাথারু এবং পারভিন কুমার।