ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী, জানালেন সানিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৬, ১৪ এপ্রিল ২০২৪
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী, জানালেন সানিয়া
সানিয়া মির্জা। ছবি- সংগৃহীত

ভারতের টেনিস কিংবদন্তি সানিয়া মির্জা। প্রিয় টেনিস কোর্ট থেকে অবসর নিয়েছেন আগেই। তবুও খবরের শিরোনাম হচ্ছেন তিনি। এবার সানিয়া জানালেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনের কঠিন সময়ে কাউকে পাশে পাওয়া।

চলতি বছরের শুরুর দিকে শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় সানিয়ার। এরপর একমাত্র সন্তান ইজহানকে নিয়ে তিনি ভারতে অবস্থান করছেন। এই কঠিন সময়ে নানান প্রতিকূলতা অতিক্রম করতে হচ্ছে এই তারকাকে।

সম্প্রতি এক সাক্ষাতকারে সানিয়া বলেন, আমি মনে করি বাস্তবতার সংস্পর্শে থাকা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমার শরীরও একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তিনটি অস্ত্রোপচারের পরে এক ছেলে আগলে রাখা আমার জন্য সমস্যা হচ্ছে।

Advertisement

গত ১০ বছরে নিজের পরিবর্তন নিয়ে টেনিস তারকা বলেন, ‘আমি মনে করি আপনি যখন মা হবেন, আপনার জন্য ধৈর্য ধরা ছাড়া আর কোনো সমাধান নেই। খেলোয়াড়ি জীবন থেকে আমি যে শিক্ষা পেয়েছি, তা আমি পৃথিবীর কোনো বই থেকে শিখতে পারব বলে মনে হয় না।’

উল্লেখ্য, ২০১০ সালে ভারতীয় ব্যবসায়ী এবং বাল্যবন্ধু সোহরাব মির্জাকে ধোঁকা দিয়ে শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া মির্জা। গত জানুয়ারিতে হঠাৎ করেই সবকিছু বদলে যায়। ভেঙে চুরমার হয়ে যায় সানিয়া-শোয়েব মালিকের দীর্ঘ ১৩ বছরের সংসার জীবন। তাদের ৫ বছর বয়সী ইজহান নামে একটি পুত্র সন্তান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!