ঘরের মাঠ বে অ্যারেনায় ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্বাগতিক লেভারকুসেনর মুখোমুখি হয় ওয়েস্টহ্যাম। যেখানে প্রথম গোলের দেখা পেতে স্বাগতিকদের ৮২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়।
অবশেষে ৮৩তম মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটান বদলি ফুটবলার জোহান হফম্যান। আর ম্যাচ শেষ হওয়ার কিছু মুহূর্ত আগে ইনজুরি সময়ে (৯০+১ মিনিট) দ্বিতীয় গোল করেন ভিক্টর বোনিফেস।
.png)
এদিকে বুন্দেসলিগায় এরই মধ্যে শিরোপার গন্ধ পেতে শুরু করেছে লেভারকুসেন। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে আলোনসোর দল। আর মাত্র তিনটি পয়েন্ট পেলেই প্রথমবারের মত জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়ে যাবে লেভারকুসেন।
আগামী রোববার ওয়েডার ব্রেমেনকে হারাতে পারলেই শিরোপা উৎসবে মেতে উঠতে পারবো জার্মানির নতুন পরাশক্তিরা।