ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বায়ার্নের হারে শিরোপার পথে আরো এগোলো লেভারকুসেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৫, ৩১ মার্চ ২০২৪
বায়ার্নের হারে শিরোপার পথে আরো এগোলো লেভারকুসেন
ফাইল ছবি

আন্তর্জাতিক বিরতি শেষে শনিবার বরুশিয়া ডর্টমুন্ডের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচে ২-০ গোলে হেরে গেছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে বরুশিয়ার কাছে প্রায় এক দশক পর হারের লজ্জা পেল বাভারিয়ানরা।

এই সুযোগে পিছিয়ে পড়েও হফেনহেইমকে ২-১ ব্যবধানে পরাজিত করে বুন্দেসলিগা টেবিলে ১৩ পয়েন্টের সুষ্পষ্ট ব্যবধানে নিজেদের শীর্ষস্থান শক্তিশালী করেছে বায়ার লেভারকুসেন। 

অথচ লেভারকুসেনের ম্যাচের পর রাতে বায়ার্নের সামনে পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ ছিল। কিন্তু কারিম আদেইয়েমি ও ডিফেন্ডার জুলিয়ান রায়ারসনের দুই অর্ধের দুই গোলে ডর্টমুন্ড দাপুটে জয় নিশ্চিত করে। 

Advertisement

ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের শেষ মুহূর্তের গোলে বায়ার্ন ফিরে আসার ইঙ্গিত দিলেও অফসাইডের কারনে তা বাতিল হয়ে যায়। ম্যাচ শেষে বায়ার্ন কোচ থমাস টুখেল লেভারকুসেনকে অভিনন্দন জানিয়েছেন।

বায়ার্নের জন্য শিরোপার লড়াই শেষ হয়ে গেল কী না, এমন প্রশ্নের উত্তরে টুখেল বলেছেন, ‘অবশ্যই। এখানে আর কোন কথা নেই। পুরো বিষয় এখন স্পষ্ট।’

এর আগে দিনে শুরুতে ম্যাক্সিমিলিয়ান বেয়ারের গোলে ৩৩ মিনিটে হফেনহেইম এগিয়ে গিয়েছিল। লিগে অপরাজিত থাকার রেকর্ড যখন হুমকির মুখে ঠিক তখনই ঘুড়ে দাঁড়ায় জাবি আলোনসোর দল।

আরো এক বছর এই ক্লাবেই থাকার ঘোষণা দেওয়া আলোনসোকে হতাশ করেনি তার শিষ্যরা। ৮৮ মিনিটে রবার্ট অ্যানড্রিচ সমতা ফেরানোর পর ইনজুরি টাইমে প্যাট্রিক শিকের ভলিতে লেভারকুসেনের জয় নিশ্চিত হয়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!