ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করবে’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪১, ১২ এপ্রিল ২০২৪
‘বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করবে’
ফাইল ফটো

আগামী ১ জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও উইন্ডিজের অনুষ্ঠেয় এই আসরে অংশ নেবে ২০টি দল। আসন্ন বৈশ্বিক টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে দল গোছানোর কাজ শুরু করেছে বিভিন্ন দেশ। এ তালিকায় আছে বাংলাদেশও।

আসন্ন টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে আগেভাগেই নিজেদের প্রস্তুত করছে টাইগাররা। মাঠের ক্রিকেটে সর্বোচ্চ দেওয়ায় থাকবে নাজমুল হোসেন শান্তর দলের প্রধান লক্ষ্য। ২০ ওভারের এই ক্রিকেট বিশ্বকাপে টাইগাররা ভালো করবে বলে বিশ্বাস করছেন মুশফিকুর রহিমও।

বৃহস্পতিবার ঈদের দিনে নিজ শহর বগুড়ায় গণমাধ্যমে মুখোমুখি হন মুশফিক। এ সময় তিনি বলেন, ‘ইনশাআল্লাহ চেষ্টা করছে সবাই যার যার দিক থেকে। আশা করছি, সবাই সেভাবেই প্রস্তুতি নিবে। এবং ইনশাআল্লাহ আশা করি, সামনে যে বিশ্বকাপ আছে সেখানে বাংলাদেশ দল ভালো করবে।’

Advertisement

এদিন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ‘মিস্টার ডিপেন্ডবল’ খ্যাত এই ক্রিকেটার বলেন, ‘আশা করব, সবাই যার যার পরিবার, আত্মীয়স্বজন নিয়ে ঈদ করবেন। সবাই যেন নিরাপদে ঈদ উদযাপন করেন ও গরীব-অসহায় মানুষ আছেন যারা, তাদের সবার দিকে খেয়াল রাখবেন।’

আগামী ৮ জুন শ্রীলংকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!