ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টি-২০ বিশ্বকাপও শেষ এবাদতের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫২, ১১ এপ্রিল ২০২৪
টি-২০ বিশ্বকাপও শেষ এবাদতের
এবাদত হোসেন

হাঁটুর চোটের কারণে ওয়ানডে বিশ্বকাপের আগমুহূর্তে ছিটকে গিয়েছিলেন টাইগার পেসার এবাদত হোসেন। পরে ইংল্যান্ডে পায়ের অস্ত্রোপচার করাতে হয় তার। সফল অস্ত্রোপচার শেষে ধীরে ধীরে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সিলেট এক্সপ্রেস। 

সেই লক্ষ্যে ক’দিন আগে বল হাতে দাঁড়িয়ে বোলিং অনুশীলন করতেও দেখা গিয়েছিল এবাদতকে। এছাড়া শারীরিক অনুশীলনেও নিয়মিত ঘাম ঝরাচ্ছিলেন তিনি। তবে এবাদতকে ঘিরে আসলো আরেকটি দুঃসংবাদ। আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন এই টাইগার পেসার।

সম্প্রতি ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, ‘এবাদতের বিশ্বকাপে ফেরার কোনো সুযোগ নেই। আমরা এটা ভাবছিও না।’

Advertisement

তিনি বলেন, ‘এই ধরনের অস্ত্রোপচারের পর ১২ মাস পর্যন্তও লাগতে পারে সুস্থ হতে। অন্তত ১০ মাস তো লাগবেই। তার অস্ত্রোপচার হয়েছিল ডিসেম্বরে। অন্তত অক্টোবর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে।’

বিসিবির প্রধান চিকিৎসক আরো বলেন, 'এর আগেও হয়ত ফিরতে পারে, তবে টি-২০ বিশ্বকাপে ফেরা হবে না।’

উল্লেখ্য, আগামী জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে টি-২০ বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠবে। আগামী ৭ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!