ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তান দলে ডাক পেয়ে রোমাঞ্চিত উসমান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৯, ১০ এপ্রিল ২০২৪
পাকিস্তান দলে ডাক পেয়ে রোমাঞ্চিত উসমান
উসমান খান। ছবি- ক্রিকইনফো

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। এই লক্ষ্যে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আলোচিত ক্রিকেটার উসমান খানও। 

বিপিএল ও পিএসএলে ব্যাট হাতে পারফর্ম করায় পাকিস্তানের ক্যাম্পে ডাকা হয় উসমানকে। এ কারণে সংযুক্ত আরব আমিরাতে ৫ বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। তবে স্কোয়াডে ডাক পাওয়া ২৮ বছর বয়সী এই ওপেনার এখন পাকিস্তানের জার্সিতে অভিষেকের অপেক্ষায়।

এক সময় পাকিস্তানের বিপক্ষে খেলতে চাওয়া উসমান এখন পাকিস্তানের হয়ে খেলার অপেক্ষায় আছেন। তিনি জানিয়েছেন, পাকিস্তানের হয়ে খেলাই ছিল তার সবচেয়ে বড় স্বপ্ন।

Advertisement

উসমান খান বলেন, ‘নিজের দেশের হয়ে খেলার সুযোগ পাওয়া যেকোনো খেলোয়াড়ের সবচেয়ে বড় স্বপ্ন এবং লক্ষ্য। আজ আমি খুবই রোমাঞ্চিত এবং খুশি যে নির্বাচকরা আমাকে নিউজিল্যান্ড সিরিজের দলের জন্য বিবেচনা করেছেন।’

নির্বাচকদের আস্থার প্রতিদান দেওয়ার কথা বলে এই ক্রিকেটার বলেন, ‘আমি যে নিরলস প্রচেষ্টা করেছি ও পরিশ্রম করেছি, দলে ডাক পাওয়া তা প্রমাণ করে। আমি এই হাই স্ট্যান্ডার্ড ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সবশেষ পিএসএলে মুলতান সুলতান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন উসমান। যেখানে তার দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি রয়েছে। আসরটিতে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি হাঁকান তিনি। যা পিএসএলের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। 

এছাড়া বিপিএল ও পিএসএল মিলিয়ে এখন পর্যন্ত ৩৬ টি-২০ ম্যাচ খেলে ১ হাজার ২০৭ রান করেন উসমান। যেখানে স্ট্রাইক রেট ১৪৬.১২।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!