আসন্ন টি-২০ বিশ্বকাপেও বেশ কার্যকরী ভূমিকা রাখবেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের তারকা পেসার বুহরাহ ও নাসিম। তবে শেষ ওভারে যদি ম্যাচ বাঁচাতে ১০ রান প্রয়োজন হয়, তবে অধিনায়ক হিসেবে কাকে বেছে নেবেন বাবর আজম। বুমরাহকে নাকি সতীর্থ নাসিম শাহকে।
এমন এক প্রশ্নে নাসিম শাহকেই এগিয়ে রাখলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘নাসিম শাহ যেভাবে ইনজুরির পর ফিরে এসেছে... তার দক্ষতা অসাধারণ। পাকিস্তানে এ রকম প্রতিভা আমরা সচরাচর দেখি না। শাহিন শাহ আফ্রিদি তার নিজের ক্লাসে আছে। কিন্তু নাসিম একই রকম গতিপথে রয়েছে, আর এর মধ্যে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করছে সে।’
.png)
নাসিমকে নিয়ে অবশ্য বড় স্বপ্নই দেখছে পাকিস্তান। সবশেষ ভারত বিশ্বকাপে এই তরুণ পেসারকে পায়নি পাকিস্তান। চোটের কারণে খেলতে পারেনি তিনি। যেই শূন্যতা পুরো আসরজুড়েই ভুগিয়েছে পাকিস্তানকে।
চোট কাটিয়ে অবশ্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন নাসিম শাহ। সব ঠিক থাকলে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের দলেও থাকবেন ডানহাতি এই পেসার।