ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৫ উইকেট পেয়ে যা বললেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৪, ৬ এপ্রিল ২০২৪
৫ উইকেট পেয়ে যা বললেন সাকিব
ছবি- সংগৃহীত

জাতীয় দলে অভিষেক হলেও এখনো নিজের অবস্থান পোক্ত করতে পারেননি তানজিম হাসান সাকিব। তবে নিজের জাত চিনিয়েছেন তিনি। সামনে সুযোগ আসলে হয়তো নিজের কাজটি ভালোভাবেই করতে পারবেন এই পেসার।

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ শেষে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মনোনিবেশ করেছেন সাকিব। যেখানে শনিবার লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয়েছিল আবাহনী। ম্যাচটিতে আবাহনীর কাছে ৮ উইকেটে হেরেছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। 

এই ম্যাচে আবাহনীর হয়ে আগুন ঝরা বোলিং করেছেন দলের পেসাররা। তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম সাকিব মিলে রূপগঞ্জকে ৯৯ রানে অলআউট করে দেয়। যেখানে সর্বোচ্চ ২৩ রান খরচ করে ৫ উইকেট সংগ্রহ করেছেন তরুণ পেসার জুনিয়র সাকিব। 

Advertisement

ডিপিএলে ক্যারিয়ার সেরা ৫ উইকেট পেয়ে অবশ্য মাঠে সিজদাহ দেন সাকিব। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বলেন, ‘না এটা শুকরিয়ার সিজদাহ, কৃতজ্ঞতা জানিয়েছি আলহামদুলিল্লাহ। ৫ উইকেট অনেক দিন থেকে ইচ্ছা ছিল আজকে পূরণ হলো।’

তিনি আরো বলেন, ‘যেখানেই খেলি আমি চাই আমার সেরা পারফর্মম্যান্সটা যাতে আসে। আমি যদি এখানে উইকেট নেয়ার হ্যাভিট থাকে তাহলে আন্তর্জাতিকে অনেক সাহায্য করবে। তো ঐ হিসেব করে আমি চিন্তা করছি যে আন্তর্জাতিকে বল করছি এখানে বাজে বল করা যাবে না। আমি আমার ফুল ফোকাস রেখে বোলিং করেছি আলহামদুলিল্লাহ সফল হয়েছি।’

শুধু তানজিম সাকিবই নন, এদিন বল হাতে আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদও। ৮ ওভার বল করে ১৬ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!