ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

‘পার্পল ক্যাপ’ হারালেন মুস্তাফিজুর রহমান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩১, ৫ এপ্রিল ২০২৪
‘পার্পল ক্যাপ’ হারালেন মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান

আইপিএলের ১৭তম আসরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলছেন মুস্তাফিজুর রহমান। আসরের শুরুর দুই ম্যাচেই বাজিমাত করেন তিনি। এখন পর্যন্ত তিন ম্যাচে ৭ উইকেট নিয়েছেন ফিজ। এতে ফ্র্যাঞ্চাইজি লিগটির সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার ‘পার্পল ক্যাপ’-তার দখলে ছিল। অবশেষে সেটি হারাতে হলো কাটার মাস্টারকে।

শুক্রবার পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল গুজরাট টাইটান্স। ম্যাচটিতে গুজরাটের হয়ে এক উইকেট শিকার করেন মুহিত শর্মা। এতে মুস্তাফিজের সমান ৭ উইকেট হয়েছে তারও। তবে ইকোনোমিতে ফিজের থেকে এগিয়ে থাকায় তাকে সরিয়ে শীর্ষে উঠেছেন গুজরাট পেসার।

এবারের আসরে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেন মুস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন ফিজ। 

গুজরাট টাইটান্সের বিপক্ষে ফিজ ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৩০ রান। তুলে নিয়েছেন ২ উইকেট। আর তৃতীয় ম্যাচে কিছুটা খরুচে ছিলেন তিনি। ৪৭ রান দিয়ে শিকার করেন এক উইকেট। সবমিলিয়ে আসরে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে এখন আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এই টাইগার পেসার।

এদিকে চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিতে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে গত মঙ্গলবার দেশে ফিরেছেন মুস্তাফিজ। 

জানা গেছে, ভিসার কাজ সম্পন্ন করতে দিন তিনেক সময় লাগবে। তাই নিজেদের কয়েক ম্যাচে মুস্তাফিজকে পাচ্ছে না চেন্নাই।

আজ হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!