ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

২০১৯ বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০০, ৩ এপ্রিল ২০২৪
২০১৯ বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস
ফাইল ছবি

২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ফাইনাল। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াইয়ে সেবার ম্যাচ গড়ায় সুপার ওভারে। তাতেও ফল বের না হওয়ায় বাউন্ডারির সংখ্যা অনুযায়ী চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হয়।

উত্তেজনাপূর্ণ সেই বিশ্বকাপ ফাইনালের ৫ বছর পর বিস্ফোরক এক মন্তব্য করেছেন ম্যাচটিতে দায়িত্ব পালন করা মারাইস এরাসমাস। তিনি জানান, তার এক ভুলের কারণেই সেদিন চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। কী সেই ভুল, সেটিও সাফ জানান তিনি।

গাপটিলের করা থ্রো ডাবলস নেয়ার পথে ডাইভ দেওয়া স্টোকসের ব্যাটে লেগে হয়ে যায় চার। আম্পায়ার সেই বলে ছয় রান দেন। যদিও পরে জানা যায়, গাপটিল যখন থ্রো করেন, স্টোকস ও আদিল রশিদ সে মুহূর্তে ২ রান নেয়ার পথে একে অন্যকে অতিক্রম করেননি।

Advertisement

এ কারণে সেই বলে ইংল্যান্ডের ৫ রান পাওয়ার কথা ছিলো। আম্পায়াররা ভুল করে দিয়েছিলেন ৬ রান। যে ম্যাচ টাই হয়েছিল, সুপার ওভার টাই হয়েছিল, সে ম্যাচে ভুল করে ১ রান বেশি দেয়ার প্রভাবটা বেশ বড়ই।

পরদিন সকালে নাশতা করতে যাওয়ার আগে ধর্মসেনার মুখেই প্রথম ওই ভুলের কথা শোনেন এরাসমাস। এ প্রসঙ্গে এরাসমাস বলেন, ‘মাঠে আমরা শুধু বলছিলাম ৬ রান। তবে থ্রো করার সময় তারা যে একে অন্যকে অতিক্রম করেনি, সেটি ধরা পড়েনি।’

২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আইসিসির এলিট প্যানেলে থাকা এরাসমাস তার দীর্ঘ ক্যারিয়ারে মাঠে থেকে পরিচালনা করেছেন পুরুষদের ৮২টি টেস্ট, ১২৪টি ওয়ানডে ও ৪৩টি টি-২০। পাশাপাশি ১৮টি নারী টি-২০র দায়িত্বও পালন করেছেন তিনবারের বর্ষসেরা এ আম্পায়ার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!